বিডি নিউজ ৬৪: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আটক হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বিলসোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়দেব চন্দ্র পাইক (২৫) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের বাবুল চন্দ্রের ছেলে। আটক রাজিব হালদার (২৮) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিলসোনাউটা গ্রামের রমেন চন্দ্র হালদারের ছেলে।
কাঁঠালিয়া থানার পরিদর্শক মো. জাহিদ হোসেনপরিদর্শক গ্রামবাসীর বরাত দিয়ে বলেন, রাত আনুমানিক ২টার দিকে বিলসোনাউটা গ্রামের মাদ্রাসা শিক্ষক ফোরকান খানের বাড়িতে ডাকাতি করে ১০-১২ জনের একটি দল। তারা ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে একই গ্রামের মাহেন্দ্র চন্দ্র হালদারের বাড়ির কাছে জয়দেবকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ডাকাত সন্দেহে রাজিবকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান পরিদর্শক জাহিদ হোসেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল