গাজীপুরে মোটর গ্যারেজে অগ্নিকাণ্ড
গাজীপুরে মোটর গ্যারেজে অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটর গ্যারেজে অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনে একটি মোটর গ্যারেজে আগুন লেগে দুটি মোটরসাইকেলসহ মালপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানান জয়দেবপুর ফারার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, কোনাবাড়ি-আমবাগ-তেঁতুলতলা মোড় এলাকায় চেয়ারম্যান মার্কেটের মো. জাহিদ মিয়ার মোটর গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে পাশের মো. শহিদের গ্রিল তৈরির ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে তিনি জানান।
আগুনে জাহিদের দোকানের দুইটি মোটরসাইকেল ও মালপত্র পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *