লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত
লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত

লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রায়পুর থানান ওসি লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের অভিযোগ আনা মো. শাহজাহান (৩৮) উপজেলার দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের আলী আযমের ছেলে।
ছাত্রীর মা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে শাহজাহান তার মেয়েকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
“চিৎকার শুনে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। থানা থেকে তাকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকদের পরমার্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।”
সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি লোকমান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে শাহজাহান পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *