বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বিডি নিউজ ৬৪: অনেক জল্পনা-কল্পনার পর শুক্রবার দুপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটার দিকে ম্যাচ শুরু হওয়ার কথা। ম্যাচ নিয়ে টাইগার ভক্তদের মধ্যে চরম উত্তেজনা কাজ করছে। অনেকেই সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে আগ্রহী। আর সে ইচ্ছাকে পূর্ণতা দিতেই রাত থেকে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছে দেখা গেছে টিকিটের দীর্ঘ লাইন।

তবে ভক্তদের ভাবাচ্ছে বৃষ্টির শঙ্কা। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে। এরপর শুক্রবার সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসেও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এ কারণে দুই দলই তাদের সেরা একাদশ নির্বাচনে সময় নেবেন। বৃষ্টির ওপর নির্ভর করে দলে শেষ মুহূর্তে আসতে পারে পরিবর্তন।

সবকিছু ঠিক থাকলে আজ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। কারণ সফরে আসা ইংল্যান্ড ক্রিকেট টিমের তুলনায় বেশ অভিজ্ঞ টাইগার সদস্যরা।

আর ঘরের মাঠে ২০১৪ সালের শেষে দিক থেকে শেষ আফগানদের সফর পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। সেদিক থেকে সিরিজে বেশ ভালো কিছু করে দেখাবেন মাশরাফিরা তেমনটাই সবার চাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *