পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন
পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে গেছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। পরে তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *