বিডি নিউজ ৬৪: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বলেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে সে দেশে জনশক্তি রপ্তানি বাড়ছে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে জনশক্তি নিয়োগ করছে।
আজ মন্ত্রীর সাথে সৌদি আরবের দাম্মানের দ্বার আল তৌহিদ গ্রুপের চেয়ারম্যান সামি ফারহান মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করলে মন্ত্রী এ কথা বলেন।
দ্বার আল তৌহিদ গ্রুপে বাংলাদেশের অনেক জনশক্তি নিয়োজিত রয়েছে। এ গ্রুপ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো ১৭৫ জন কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে বৈদ্যুতিক কাজ, প্লাম্বারের কাজ ও নির্মাণ শ্রমিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর জনশক্তি রপ্তানির গতি বাড়ায় এরা সৌদি আরবে কাজ করার সুযোগ পাচ্ছে।
সৌদি ব্যবসায়ী সামি ফারহান বলেন, বাংলাদেশের শ্রমিকেরা অত্যন্ত কর্মঠ, নিষ্ঠাবান এবং বিশ্বাসী। দীর্ঘদিন যাবত এদেশের অনেক কর্মী তার সংস্থায় কাজ করছে। তার সংস্থার জন্য আরো শ্রমিক প্রয়োজন। তিনি বলেন, নির্মাণ শিল্পসহ তৈরি পোশাকেও তার সংস্থার বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে তিনি বিনিয়োগ করতে আগ্রহী।
জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত একটি দেশ। সরকার বৈদেশিক বিনিয়োগে সার্বিক সহায়তা দিচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাকে সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
উল্লে¬খ্য, সৌদী ব্যবসায়ী বাংলাদেশে এসে কয়েকটি তৈরি পোশাক নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন। তিনি চট্টগ্রামের মিরসরাইতে ইকোনমিক জোন পরিদর্শন করবেন।
এ সময়ে দাম্মানের ‘প্রবাসী নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল