ফরিদপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা, দুই ছাত্রের জেল
ফরিদপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা, দুই ছাত্রের জেল

ফরিদপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা, দুই ছাত্রের জেল

বিডি নিউজ ৬৪: কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্যক্ত ও ছুরিকাঘাতের চেষ্টার দায়ে একই কলেজের দুই ছাত্রকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কে এম কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী তুলি আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় একই কলেছের ছাত্র সবুজ মাতুব্বর।এর জেরে আজ সকালে সবুজ ও তার বন্ধু সুজন মোল্লা পকেট থেকে ছুরি বের করে তুলিকে আঘাত করার চেষ্টা করে। এ সময় তুলির চিৎকারে অন্য ছাত্ররা ছুটে এসে সবুজ ও সুজনকে ধরে অধ্যক্ষের কক্ষে আটকে রাখে।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে সহকারি কমিশনার(ভূমি) পূরবী গোলদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত দুই ছাত্রকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারি কমিশনার(ভূমি)পূরবী গোলদার বলেন,দন্ডবিধির ৫০৯ ধারায় তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *