'সরি' কথাটি বলা উচিত কি?
'সরি' কথাটি বলা উচিত কি?

‘সরি’ কথাটি বলা উচিত কি?

বিডি নিউজ ৬৪: সরি কিংবা দুঃখিত কথাটি বলা মোটেই সহজ নয়। কারণ বিভিন্ন পরিস্থিতিতে এ কথাটি বলা কঠিন হয়ে দাঁড়ায়। আবার কখনো এ কথাটিই বহু জটিলতা তৈরি করে। একজন চিকিৎসক যদি সরি বলে দেন তখন রোগীর আত্মীয়-স্বজন আতকে উঠতে পারে। এছাড়া ধরুন আপনি একজনের বাড়িতে গিয়ে মদ্যপান করে ব্যাপক ভাংচুর চালালেন। এরপর সকালে তাকে সরি বলে দিলেন। ঠিক এমন পরিস্থিতিই করেছিলেন মার্কিন অ্যাথলেটরা রিও অলিম্পিকে গিয়ে। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে শুধু সরি বললে কি কাজ হবে? এ ধরনের বিভিন্ন পরিস্থিতিতে সরি বলার ভিন্ন ভিন্ন অর্থ দাঁড়াতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সরির গুরুত্ব
সঠিকভাবে সরি বললে বহু জটিলতা কেটে যেতে পারে। কোনো একটি পরিস্থিতিকে নাটকীয় উন্নতি ঘটাতে পারে শুধু একটি শব্দ- সরি।  কারো সঙ্গে সম্পর্ক যখন ভাঙনের মুখোমুখি তখন একটি সরিতেই সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। বহু মানুষই এ শব্দটিকে দায়িত্ববোধের পরিচয় বলে মনে করেন।
একটি ভালো সরি বলা মানে আপনার বহু সমস্যার সমাধান। কোনো একটি ভুল কাজ করে আপনি যদি অনুশোচনায় ভুগতে থাকেন তাহলে সে পরিস্থিতি থেকে আপনাকে স্বস্তি দিতে পারে সরি।
মনোবিদ প্রিয়া ওয়ারিক বলেন, ‘দুঃখ প্রকাশ করা হলো দায়িত্ব গ্রহণের একটি কাজ। একটি দুঃখ প্রকাশ করা মানেই আপনার ভেঙে পড়া নয়। বাস্তবে ইতিবাচক শব্দের সঙ্গে এ কথাটি ব্যবহার করা আপনাকে আরও শক্তিশালী করবে।’
বিভিন্ন পরিস্থিতিতে
ধন্যবাদ, প্লিজ, সরি ইত্যাদি আামাদের বহুল ব্যবহৃত শিষ্ঠাচার। এ শব্দগুলো শেখা আমাদের অনেকের কাছেই স্বাভাবিক সামাজিকতা। তবে অন্য শব্দগুলোর তুলনায় সরি বেশ বিভ্রান্তিকরও বটে। কারণ এটি নানা অর্থে ব্যবহার করা যায়। বিভিন্ন দেশের সংস্কৃতিতে বিভিন্ন অর্থে সরি ব্যবহারের প্রবণতা রয়েছে। অনেক ক্ষেত্রেই সরি বলাকে দুর্বলতা হিসেবে ধরা হয়। এছাড়া কোন ভঙ্গিতে সরি বলা হবে এটিও বহুপার্থক্য করে দেয়।
কখন বলবেন না সরি
কখনো কখনো সরি বলা উচিত নয়। বিভিন্ন পরিস্থিতিতে এটি ভিন্ন অর্থ দাঁড় করায়। এগুলো হলো-
১. অন্যকে দায়ী করতে
সরি বলার কারণে আপনার কোনো ভুল যদি অন্য কারো ওপরে চাপে তখন সরি বলা উচিত নয়।
২. সরি আমি নই, অ্যালকোহল
অ্যালকোহল পান করে কোনো উল্টাপাল্টা কাজ করার পর বলা যায় না যে, সরি, অ্যালকোহলই এজন্য দায়ী। এতে শাস্তি থেকে বাঁচা যাবে না।
৩. জোরপূর্বক
দুঃখিত, এটি তোমাকে করতেই হবে। পরিস্থিতিভেদে সরির মাধ্যমে অনৈতিক দাবি করা উচিত নয়।
৪. সরি কিন্তু…
আমি সরি, কিন্তু….। এই ‘কিন্তু’ কথাটি সরির সঙ্গে বলা মানে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করা। তাই সরির সঙ্গে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ‘কিন্তু’।
৫. মিথ্যা সহানুভূতি প্রকাশে
সাধারণত কোনো দুঃসংবাদ শুনলে সরি বলা যেতেই পারে। কিন্তু তা যদি মিথ্যা সহানুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাহলে তা মোটেই সঠিক পথে থাকে না।
৬. ই-সরি
অনলাইনে সরি কথাটির মূল্য স্বাভাবিকের তুলনায় কম। আর তাই চ্যাট, ইমেইল কিংবা মেসেজে ব্যবহার সীমিত রাখা উচিত।
৭. কূটনীতিক সরি
‘আপনার অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য সরি। কিন্তু আমার বলতেই হবে….’ এ ধরনের পরিস্থিতিতে সরি বলার কোনো অর্থ হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *