বিডি নিউজ ৬৪: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে এবার যে তাজিয়া মিছিল বের করা হবে তা ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় হোসনি দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, মহরমের তাজিয়া মিছিল উপলক্ষে হোসনি দালানের ইমাম বাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য সুদৃঢ়, নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যরাতে বোমা হামলায় দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল