অবসর ভেঙে ৪৬ বছর বয়সে জাতীয় ক্রিকেট দলে!
অবসর ভেঙে ৪৬ বছর বয়সে জাতীয় ক্রিকেট দলে!

অবসর ভেঙে ৪৬ বছর বয়সে জাতীয় ক্রিকেট দলে!

বিডি নিউজ ৬৪: ৪৬ বছর বয়সে জাতীয় ক্রিকেট দলে ফিরেছেন ডিন মাইনরস। উইকেটকিপিং নিয়ে খুব সমস্যায় ছিলেন বারমুডার কোচ ক্লে স্মিথ। কোনো উপায়ন্তর না দেখে বন্ধু ডিনের দিকেই হাত বাড়িয়েছেন। তার ডাক সাড়া দিয়ে দ্বিতীয়বারের মতো অবসর ভেঙে ফিরেছেন। এই মাসে লস অ্যাঞ্জেলেসে শুরু আইসিসি টুর্নামেন্টে খেলবেন ডিন।

কোচ স্মিথ আবার ডিনের চেয়ে বয়সে এক বছরের ছোট। ডিন ৪৭ ছুইঁ ছুইঁ। স্মিথ ৪৬ এর কাছে। দুজনই ২০০৭ বিশ্বকাপ খেলেছেন। এক সাথে বারমুডার হয়ে ব্যাটিং ওপেন করার স্মৃতিও আছে। ২০০৭ বিশ্বকাপের পরই ডিন অবসর নিয়েছিলেন। ওই আসরে তারা গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিলেন ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে। ২০১১ সালে একবার অবসর ভেঙে ফিরে সাফল্য তুলে নিয়ে ফের অবসরে যান ডিন।

এবার খেলতে হবে যুক্তরাষ্ট্রে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন আসরে। ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর। কোচ স্মিথের বিশ্বাস, বন্ধু ডিন সম্মান রাখবেন। ২০টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা ডিনের। স্মিথের হাতে ছিলেন ৬ জন উইকেটকিপার। কিন্তু নানা কারণে এদের কাউকেই দলে নিতে পারেননি।

“ডিনকে আমরা বলেছি যে সে আমাদের শেষ অপশন ছিল। ডিস ভালো ভাবেই নিয়েছে তা। নিজের চমৎকার যত্ন করে ও। আশা করছি সম্মানের সাথে দায়িত্বটা পালন করবে সে-” বলেছেন স্মিথ। ধারাবাহিক ভালো কিপিং, চমৎকার ব্যাটিং ও ক্রিকেট জ্ঞানের জন্য একসময় বারমুডার সহ অধিনায়কও হয়েছিলেন ডিন। এবার এই ৪৬ বছরে ফিরে তিনি কি করেন তাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *