বিডি নিউজ ৬৪: ফের আত্মঘাতী হামলা আফগানিস্তানের কাবুলে। এবার আন্তর্জাতিক এক স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ে হামলা চালাল চার জঙ্গি। এ ঘটনায় এখনও পর্যন্ত একজন সাধারণ মানুষের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী ওই সংস্থার দফতরে প্রবেশ করে প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ওই চার জঙ্গি। পরে নিজেদের গায়ে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জঙ্গির।
তবে এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি।
উল্লেখ্য, এই হামলা নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচবার হামলা চালাল জঙ্গিরা। এ ঘটনার দু’দিন আগেই অর্থাৎ গত সোমবার কাবুলে শক্তিশালী হামলা চালায় তালিবান জঙ্গিরা। সেই হামলায় সব মিলিয়ে ৪১ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিকেরও বেশি মানুষ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল