সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হলেন শিবগঞ্জের জিলার রহমান
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হলেন শিবগঞ্জের জিলার রহমান

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হলেন শিবগঞ্জের জিলার রহমান

বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের অধিবাসী ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোঃ জিলার রহমান সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হয়েছেন বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র থেকে আজ বুধবার বিকেলে জানা যায়, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ( সচিব) মোঃ জিলার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে পদোন্নতি ফাইলটি আজ বুধবার বিকেলে স্বাক্ষরিত হয়।

এও জানা গেছে, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ( সচিব) পদে স্থলাভিষিক্তর আগে মোঃ জিলার রহমান ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি সরকারের বিভিন্ন উচ্চ পদেও অধিষ্ঠিত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পদোন্নতির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মোঃ জিলার রহমান ব্যস্ত থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে শিবগঞ্জবাসীর প্রিয় মুখ মোঃ জিলার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়ায় অভিনন্দন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ উজির আলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, শিবগঞ্জ পৌসভার মেয়র এ.আর.এম কারিবুল হক রাজিন, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন ও ডাঃ আক্তার হোসেন, বিশিস্ট ব্যবসায়ী এ.কে.এম.মার্শাল টিটো, শিবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সকল সদস্যরা। এছাড়াও শিবগঞ্জ উপজেলাবাসীর পক্ষ হয়ে মোঃ জিলার রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আখতারুল আলম, মাসুদ রানা, স্বেচ্ছাসেবী সংগঠন আরেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *