নেক্সাসের বিদায়, চমক নিয়ে আসছে গুগলের নতুন স্মার্টফোন 'পিক্সেল'
নেক্সাসের বিদায়, চমক নিয়ে আসছে গুগলের নতুন স্মার্টফোন 'পিক্সেল'

নেক্সাসের বিদায়, চমক নিয়ে আসছে গুগলের নতুন স্মার্টফোন ‘পিক্সেল’

বিডি নিউজ ৬৪: অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে, গুগল তার পরবর্তী স্মার্টফোনটি আনতে যাচ্ছে। পিক্সেল লাইনের ফোনটি নিয়ে গুজব চলছে কয়েক মাস ধরে। সম্প্রতি এই ফোনের তথ্য ফাঁস হয়েছে প্রযুক্তি বিষয়ক এক ব্রিটিশ ওয়েবসাইটে। সেখান থেকে অ্যান্ড্রয়েড পুলিশ এগুলো প্রকাশ করে দেয়। গুগলের নতুন চমক নিয়ে বেশ অনেক তথ্যই মিলেছে। এগুলো এক ঝলক দেখে নিন।

 

১. গুগল আর নেক্সাস নামে স্মার্টফোন বের করবে না। এবার নতুন নামে আসবে ফোন। ওই ব্রিটিশ ওয়েবসাইটে জানানো হয়, নতুন নাম হবে পিক্সেল।

২. ভিন্ন পর্দার আকার নিয়ে দুটো মডেল আসবে বাজারে। ছোট স্ক্রিনের মডেলটিকে স্রেফ পিক্সেল বলে ডাকা হবে। আর বড় আকারের পর্দার স্ক্রিনটির নাম হবে পিক্সেল এক্সএল।

৩. বড় ফোনের স্ক্রিনটি হতে পারে সুপারশার্প। গেজেট নিয়ে তথ্য ফাঁসকারী স্টিভেন হেমারস্টফার জানান, পিক্সেল এক্সএল এর পর্দাটি হবে ২কে প্রযুক্তির। আর ছোটটি প্রচলিত ১০৮০পিক্সেল স্ক্রিন পাবে।

৪. এগুলো বানাবে সম্ভবত হুয়াউই এবং এইচটিসি। এর আগের দুটো মডেল নেক্সাস ৫এক্স এবং ৬পি বানিয়েছে যথাক্রমে এলজি এবং হুয়াউই। আসছে ট্যাবটি বানিয়েছে হুয়াউই। তবে নতুন স্মার্টফোন দুটো সম্ভবত এইচটিসি বানাবে।

৫. দুটো মডেলের অন্তত একটির দেহ ধাবত ও কাচের বানানো হবে। সম্ভবত ছোটি অ্যালুমিনিয়াম ও কাচের দেহ পাবে।

৬. দুটো ফোনই হবে দারুণ শক্তিশালী। এগুলো চলবে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরে।

৭. কারফোন ওয়ারহাউজের প্রতিবেদনে বলা হয়, পিক্সেল মডেলের পেছনের ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের। আর সামনেরটি হবে ৮ মেগাপিক্সেলের।

৮. অ্যাপল হেডফোন জ্যাক বাদ দিলেও গুগল সে পথে এগোবে না। বরং উন্নতমানের হেডফোন জ্যাক আনবে তারা।

৯. কারফোন ওয়ারহাউজ জানায়, পিক্সেল ফোনে ইউএসবি-সি পোর্ট দেওয়া হবে দ্রুত চার্জিংয়ের জন্য।

১০. ফোন দুটো অ্যান্ড্রয়েডের নতুন সংস্কারণ ৭.০ নুগেট আনবে।

১১. এতে গুগলের নতুন অ্যাপ এবং সার্ভিস থাকবে। সেখানে রয়েছে গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিসটেন্ট ‘অ্যালো’। আর ডুয়ো ভিডিও-চ্যাট অ্যাপ থাকবে পিক্সেলে। এ ছাড়া গুগল ফটোস-এ ফুল সাইজ এবং রেজ্যুলেশনের ছবি রাখতে স্টোরেজ মিলবে আনলিমিটেড।

১২. ফোন দুটো অক্টোবরের ২০ তারিখ থেকে বাজারে মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *