তিতাসে বাল্যবিয়ের ঘটনায় তিনজনের কারাদণ্ড
তিতাসে বাল্যবিয়ের ঘটনায় তিনজনের কারাদণ্ড

তিতাসে বাল্যবিয়ের ঘটনায় তিনজনের কারাদণ্ড

বিডি নিউজ ৬৪: কুমিল্লার তিতাসে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা, ভাই ‌এবং ঘটককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তিতাস উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুর রহমান তাদেরকে তিন দিনের কারাদণ্ড প্রদান করে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কনের বাবা উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাগাইরামপুর গ্রামের সাদেক বেপারী (৫০), কনের ভাই মো. ফারুক মিয়া এবং বিয়ের ঘটক একই গ্রামের কদম আলী ছেলে মো. জামাল মিয়া (৩৫)।

তিতাস থানার এসআই মো. শহিদুল হক জানান, গতকাল মঙ্গলবার রাতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাগাইরামপুর গ্রামের সাদেক বেপারীর মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সালেহা বেগমের বাল্যবিয়ের আয়োজন করা হয়। তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন। এ সময় বিয়ের বাড়ি থেকে কনের বাবা, ভাই এবং ঘটককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে তিনজনকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *