কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ!
কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ!

কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ!

বিডি নিউজ ৬৪: কাস্মির নিয়ে টানটান উত্তেজনা। ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ অবস্থা। এই সময়ে আগামী সপ্তাহেই ১২ জাতির কাবাডি বিশ্বকাপ বসছে ভারতে। এমন পরিস্থিতিতে কি ভারতে খেলতে আসতো পাকিস্তান দল? হয়তো আসতো না। কিন্তু আন্তর্জাতিক কাবাডি সংস্থা পাকিস্তানকে বাদই দিয়েছে এই বিশ্বকাপ থেকে। তাতেই ক্ষেপেছে পাকিস্তান। তাদের দাবি, ভারতকেও বাদ দিতে হবে।

শুক্রবার আহমেদাবাদে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৯ বছর পর হচ্ছে বিশ্বকাপ। তাই এর আবেদন অনেক বেশি। স্বাগতিক ভারত ছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র এই আসরে অংশ নিচ্ছে।

কিন্তু শুরুর ঠিক আগেই বুধবার পাকিস্তানকে বাদ দেওয়ায় বিতর্কের শুরু। কাবাডির বিশ্ব সংস্থা আইকেএফের প্রধান দিওরাজ চতুর্বেদি ভারতীয়। তিনি বলেছেন, “বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের এখানে খেলা ঠিক হবে না। সময়টা সঠিক না।”

পাকিস্তান কাবাডি সংস্থা একে অন্যায় বলছে। সংস্থাটির সম্পাদক রানা মুহাম্মদ সারওয়ার বলেছেন, “পাকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ কোনো বিশ্বকাপ না। এ যেন ব্রাজিলকে ছাড়া ফুটবল বিশ্বকাপ।” গত মে মাসে পাকিস্তানে ছয় জাতি আসরে ও গত মাসে ভিয়েতনামে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের দাবি, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তাদের বাদ দেওয়া হলে ভারতকেও এই আসর থেকে বাদ দেওয়া উচিৎ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *