তিনদফা দাবির মধ্যে রয়েছে, মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার কালো ব্যাজ ধারণ করে জেলা প্রশাসনক বরাবরে স্মারকলিপি, বুধবার প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে ও সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং থাকত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসমপাদক বদরুল আলম। সেখানে থাকাকালে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে সে। নার্গিস বারবার প্রত্যাখ্যান করে।
সোমবার বিকালে বিকালে খাদিজা পরীক্ষা দিয়ে মুরারী চাঁদ (এমসি) কলেজ থেকে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে চাপাতি দিয়ে কোপাতে থাকে বদরুল। সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, বদরুল আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে এখন পুলিশ প্রহরায় ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল