বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামের রৌমারীতে আজমল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামে রাস্তার পাশে তার জমি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার ভোরে হাঁটতে বের হন আজমল হোসেন। রাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
নিহতের পরিবারের দাবি, আজমল হোসেনের সঙ্গে তার সৎ ভাই মনিরুজ্জামানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উভয়ের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি কয়েকটি মামলাও রয়েছে। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে আজমলের পরিবার। এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহানী (পিপিএম) বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল