বিডি নিউজ ৬৪: হনুমানের সঙ্গে দিনাজপুর অঞ্চলের মানুষের পরিচয় নেই বললেই চলে। এখানকার শিশুরা জানে না এই প্রাণীটির আদিবাস কোথায়। কোথায় বিরচণ করে আর কী খেয়ে জীবন ধারণ করে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সংরক্ষিত এলাকায় গত দু-তিন দিন ধরে একটি হনুমান দেখা যাচ্ছে। হনুমানটি তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরের বিভিন্ন গাছে ও প্রাচীরে বিচরণ করছে সারাক্ষণ। নতুন জায়গা ও সঙ্গিহীন অবস্থায় হনুমানটির সময় কাটছে ভয়-আতঙ্কে। অন্যদিকে, উৎসুক মানুষজন এখানে ভিড় করছেন লেজ লম্বা কালোমুখ হনুমানটিকে একনজর দেখার জন্য। তাপ বিদ্যুৎকেন্দ্রের অবস্থানকারী এ হনুমান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।
তবে নির্মাণাধীন ২৭৫ মেগাওয়াট বর্ধিত তাপবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এনএপিসি একজন কর্মচারী মো. ফিরোজ জানান, ১০-১২ দিন আগে আট থেকে ১০টি হনুমান দেখা গেছে পাশের ফুলবাড়ী উপজেলায়। মানুষজন বলাবলি করছিলেন এগুলো ভারত থেকে এসেছে। ধারণা করা হচ্ছে, এ হনুমানটি দলছুট হয়ে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে চলে এসেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল