মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে
মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে

মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে

বিডি নিউজ ৬৪: আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের কতিপয় জায়গায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
আজ সকালে আবহাওয়া দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (তিন দিন) আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়ার সংক্ষিপ্ত দৃশ্যপটে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *