চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম মহাড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে। আজ সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ও গতকাল রবিবার বিকেলে উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে  আবদুর রাজ্জাক (৫২) ও কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে  আবদুল কাদের (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৭টায় চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যমুনা পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আবদুর রাজ্জাক নিহত ও হেলপারসহ চারজন আহত হন। এর আগে রবিবার বিকেলে বাসের ধাক্কায় ছুপুয়া এলাকায় ভ্যানচালক আবদুল কাদের নিহত হন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *