ভূমিকম্প দেখা ও শোনা যাবে এবার!
ভূমিকম্প দেখা ও শোনা যাবে এবার!

ভূমিকম্প দেখা ও শোনা যাবে এবার!

বিডি নিউজ ৬৪: শিরোনামটা দেখে অসম্বভ মনে হলেও আধুনিক বিজ্ঞানের কাছে অসম্ভবের তালিকা দিন দিন ছোট হয়ে আসছে। সেই সূত্র ধরেই কলম্বিয়া বিশ্বিদ্যালয়ের একদল গবেষক ঘোষণা করেছেন তাদের উদ্ভাবিত প্রযুক্তির দ্বার এখন থেকে ভূমিকম্প এবার শোনাও যাবে, সেই সাথে যাবে দেখাও!

এই নতুন প্রজেক্টের ফলে এবার ভূমিকম্প শুধু অনুভব করা যাবে এমনটা নয় তা পৃথিবীর যে কোন প্রান্তে বসে শোনা ও দেখা যাবে৷ ভূমিকম্পের ফলে যে ‘সিসমিক তরঙ্গ’ তৈরি হয় সেই তরঙ্গকেই শব্দ ও চিত্রে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁদের মতে, এই সিসমিক তরঙ্গ শুধু ভূমিকম্প নয়, জানান দেবে পৃথিবীর আরও অনেক তথ্য৷

যদিও এই বিশেষজ্ঞ দলের এক আধিকারিক বলছেন ‘সিসমিক তরঙ্গ’ থেকে এর আগেও শব্দ তৈরি হয়েছে৷ ‘সিসমো ডোম’ প্রোজেক্টের মাধ্যমে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল তাকেই এই বিশেষজ্ঞ দল কম্পিউটার কোডের মাধ্যমে লিখিত রূপ দিচ্ছেন৷ যদিও শব্দ তরঙ্গের লিখিত রূপ দিয়েছিলেন একজন পদার্থবিদ, তাঁরই দেখানো পথ অনুসরণ করেই এই যুগান্তকারী আবিষ্কার করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞদল৷

এই আবিষ্কারের ফলে ভূমিকম্পের ‘আফটার শক’-এর ক্ষয়ক্ষতি বেশ খানিকটা এড়ানো যাবে বলেই দাবি তাঁদের৷ এছাড়াও স্থান এবং সময় সাপেক্ষে ভূমিকম্পের তীব্রতার স্পষ্ট ধারণা পাওয়া যাবে৷ আর ‘টেকটনিক প্লেট’ এর অবস্থান  বুঝতেও সাহায্য করবে এই নতুন প্রোজেক্ট৷

বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার পৃথিবীর ভূ-তাত্ত্বিক পরিবর্তনগুলিকেও সহজেই চিহ্নিত করতে পারবে৷ ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে সহজেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *