ভারতের দেওয়া বিশাল টার্গেট তাড়া করছে নিউজিল্যান্ড
ভারতের দেওয়া বিশাল টার্গেট তাড়া করছে নিউজিল্যান্ড

ভারতের দেওয়া বিশাল টার্গেট তাড়া করছে নিউজিল্যান্ড

বিডি নিউজ ৬৪: কলকাতা টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৯ রানে এগিয়ে ছিল স্বাগতিক ভারত। হাতে ছিল ২ উইকেট। আজ চতুর্থ দিনের প্রথমভাগেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিউইদের সামনে ৩৭৬ রানের টার্গেট দেয় কোহলি বাহিনী। এই বিশাল লক্ষ্য তাড়া করতে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৩১৬ রান করেছিল ভারত। তৃতীয় দিন মধ্যাহ্নর কিছু আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ১১২ রানের লিড পায় টিম ইন্ডিয়া। সেই লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৮ উইকেটে ২২৭ রান করেছে ভারত। আজ সকালে আর মাত্র ২৭ রান যোগ করে বাকি ২ উইকেট হারায় স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয় দিনই ব্যাট হাতে নিজেদের ব্যর্থতা প্রদর্শন করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দিন শেষে প্রথম ইনিংসে ১২৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে তারা।

এই স্কোর নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে ২০৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের স্কোর ২ শ অতিক্রম করান জিতেন প্যাটেল। ৫ রান নিয়ে দিন শুরু করা প্যাটেল ৪৭ রানের মূল্যবান ইনিংস খেলেন। তার ৪৭ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ছিল। টেস্ট ক্যারিয়ারে প্যাটেলের এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

প্যাটেলের সাথে জুটি বেঁধে দলের স্কোরে রান জড়ো করেছেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। তবে রান তোলার চেয়ে উইকেট ধরে রাখাতেই বেশি মনোযোগে ছিলেন ওয়াটলিং। তাই ১২ রান নিয়ে শুরু করে ২৫ রানে ফেরেন তিনি। অষ্টম উইকেটে প্যাটেলের সাথে ৬০ রান যোগ করেন ওয়াটলিং। ভারতের ভুবেনশ্বর ৫টি ও সামি ৩টি উইকেট নেন। আগের দিনই ৫ উইকেট নিয়েছিলেন ভুবেনশ্বর।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর অধিনায়ক বিরাট কোহলি ৪৫ রানের ইনিংস খেলে দলের স্কোর শতরানের কাছে নিয়ে যান।

কিন্তু দলীয় ৯১ রানেই ফিরে যান কোহলি। ফলে ভারতের স্কোর কতদূর যায় তা নিয়ে সংশয় তৈরি হয়। সেই শঙ্কা আরও বড় হয়, যখন ব্যক্তিগত ৫ রান করে সাজঘরে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন।

তবে সপ্তম উইকেটে ১০৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন রোহিত শর্মা ও ঋদ্ধিমান সাহা। এই নিয়ে কলকাতায় টানা পাঁচ টেস্টে চারবার সপ্তম উইকেটে সেঞ্চুরি জুটি পেল ভারত।

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি স্বাদ পাওয়া রোহিত আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু দিনের শেষদিকে এসে নিজের ধৈর্য হারিয়ে ফেলেন তিনি। ১৩২ বলে ৮২ রান করে থামতে হয় তাকে। তার ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কার মার ছিল। ৩৯ রানে অপরাজিত থাকা ঋদ্ধিমান শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *