বিডি নিউজ ৬৪: ২০১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে হতদরিদ্রের হার কমে হবে ১২.৯ শতাংশ। যা ২০১১ সালে ছিল ১৭.৫ শতাংশ। ২০১৫ সালে এ হার ছিল ১৩.৮ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৪.৭ শতাংশ।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল