মোবাইল কোম্পানির কাছ থেকে আয় ১,৫০৭.০৫০ কোটি টাকা
মোবাইল কোম্পানির কাছ থেকে আয় ১,৫০৭.০৫০ কোটি টাকা

মোবাইল কোম্পানির কাছ থেকে আয় ১,৫০৭.০৫০ কোটি টাকা

বিডি নিউজ ৬৪: ২০১৫-১৬ অর্থবছরে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে সরকারের আয় ১ হাজার ৫০৭ কোটি ৫ লাখ টাকা।
সংসদে আজ সরকারি দলের সদস্য মোহাঃ গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে রেভিনিউ শেয়ারিং বাবদ ১ হাজার ১৩৭ কোটি ৯৮ লাখ টাকা, লাইসেন্স ফি বাবদ সাড়ে ৪০ কোটি টাকা এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩২৮ কোটি ৫৬ লাখ টাকা আদায় হয়েছে।।
জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে ১ হাজার ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা আদায় হয়েছে।
এরমধ্যে মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে ২০১৪-১৫ অর্থবছরে রেভিনিউ শেয়ারিং বাবদ ১ হাজার ১৬ কোটি ৬১ কোটি, লাইসেন্স ফি বাবদ সাড়ে ৪০ কোটি এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩১২ কোটি ৮৫ লাখ টাকা আদায় হয়েছে।
তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলোর মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে ১ হাজার ৬১০ কোটি ৯ লাখ টাকা এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এর কাছে ৪৮৪ কোটি ৪৭ লাখ টাকা বকেয়া রয়েছে। টেলিটক রাষ্ট্রায়ত্ত বিধায় এই বকেয়া ইকুইটি বা পেইড আপ ক্যাপিটাল হিসাবে এডজাস্ট করার এখতিয়ার সরকারের রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *