বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলে আগুন লেগেছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি, ইপিজেড এর দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল