বিডি নিউজ ৬৪: পেশার প্রয়োজনে বা শখে মানুষ ভ্রমণ করেন। অসংখ্য মানুষ আছেন যাদের অহরহ ভ্রমণ করতে হয়। এ ঝক্কির কাজটিকে সহজ করতে টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. ব্যাগে ভরার আগে কাপড়গুলো গোল করে ভাঁজ করে নিন। এতে অনেক স্থান বেঁচে যাবে। বাতাস আটকে থাকলে বাতাস বের করে নিন।
২. টয়লেট্রিজ সামগ্রীর মুখ ভালো করে বন্ধ করে নিন। যে কাপড়গুলো ধুতে হবে সেগুলো দিয়ে এগুলো মুড়িয়ে নিন।
৩. হালকা-পাতলা ওজনের জিনিস নিন। এমন পোশাক নিন যেগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। নাইলন, পলিস্টার, রেয়ন্স এবং সুতি-পলিস্টার মিশ্রণের কাপড় ঝক্কি কমিয়ে আনে।
৪. কাগজ-পত্র নিলে তার স্ক্যান করা কপি রাখুন। এসব কপি ই-মেইলে সেভ করে রাখুন।
৫. নগদ অর্থ অন্য স্থানে রাখুন।
৬. কিছু প্লাস্টিক ব্যাগ এবং পত্রিকা নিয়ে নিন।
৭. পানির বোতল কেনার দরকার নেই। এগুলো এয়ারপোর্ট সিকিউরিটিতে আটকে দেবে। তাই খালি বোতল নিয়ে সিকিউরিটি থেকে বেরোনোর পর পানি ভরে নিন।
৮. স্মার্টফোনে ভ্রমণ সংশ্লিষ্ট প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে নিন।
৯. নতুন স্থানে যেসব ছবি তুলবেন তার থেক অনাকাঙ্ক্ষিত মানুষের ছবি বাদ দিতে চাইলে ফটোশপ ব্যবহার করুন। প্রত্যেক ছবি কয়েক বার তুলুন ১০ সেকেন্ড ব্যবধানে।
১০. সাধারণ অসুস্থতার কথা মাথায় রেখে আলাদাভাবে প্রয়োজনীয় ওষুধ নিয়ে নিন।
১১. ফ্যাশনের জন্য কিছু স্কার্ফ নিতে পারেন। এগুলোর ওজন নেই বললেই চলে। স্থানও দখল করে না। যেকোনো পোশাকে মানানসই করে ব্যবহার করুন।
১২. ব্যাগ একাধিক থাকলে তার মধ্যে ভিন্ন ভিন্ন জিনিসপত্র চিহ্নিত করতে ব্যাগের স্টিকারে তা লিখে রাখতে পারেন।
১৩. ছোট একটি প্যাকেটে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে নিতে পারেন।
১৪. সকালে ভ্রমণ হলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। হাতে সময় নিয়ে আরাম করে গন্তব্যে অর্থাৎ বিমানবন্দর বা বাস স্টপেজে যান।
১৫. সঙ্গে কোনো জার্নাল নিয়ে নিন। মাঝের অবসর চমৎকার কাটবে।
১৬. ছুটি কাটাতে কোথাও গেলে ইন্টারনেট থেকে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পছন্দের স্থান বাছাই করতে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট থেকে রিভিউ দেখে নিন।
১৭. পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পোস্টকার্ড পাঠাতে পারেন। তাদের কাছ থেকে আসা ই-মেইল আনন্দ দেবে আপনাকে। যোগাযোগ রক্ষ করুন প্রিয়জনের সঙ্গে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল