কারিনা দুবার ফিরিয়েছিলেন সাইফকে!
কারিনা দুবার ফিরিয়েছিলেন সাইফকে!

কারিনা দুবার ফিরিয়েছিলেন সাইফকে!

বিডি নিউজ ৬৪: প্রেমের প্রস্তাবে সাড়া পাওয়া মোটেই সহজ কোনো কাজ নয়। সবে প্রেমিকই মোটামুটি তা বোঝেন। যেমনটা বুঝেছিলেন নবাব পুত্র সাইফ আলী খান। সাইফ আলি খানের দেওয়া বিয়ের প্রস্তাবে দুবার ‘না’ বলে দিয়েছিলেন কারিনা। দুদিনের মধ্যেই দুবার এমন ধাক্কা খেয়েছিলেন সাইফ! সম্প্রতি তিনি নিজেই বলেছেন সেই সময়ের গল্প।

সে সময় প্যারিসে ছিলেন সাইফ আর কারিনা। প্রথমবার এক হোটেলের বারে বসে কারিনাকে প্রপোজ করেছিলেন সাইফ। কারিনা সোজা ‘না’ বলে দেন তাকে। কিন্তু না শুনেও দমেননি ‘নবাব’ সাইফ আলী খান। পরদিন আবার প্রপোজ করেছিলেন নটরডাম চার্চে। কিন্তু যথারীতি কারিনা বললেন ‘না’!

আসলে সে সময় চুটিয়ে কাজ করছেন কারিনা। ভেবেছিলেন বিয়ে হলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। ভাবার জন্য একটু সময় চেয়েছিলেন তাই। কিন্তু দুদিন পরেই তার মনে হয়েছিল বেচারা সাইফকে কষ্ট না দিয়ে এবার ‘হ্যাঁ’ বলা উচিৎ। তারপর যা হলো তা সবার জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *