ডি ককের ১৭৮, অস্ট্রেলিয়ার পরাজয়
ডি ককের ১৭৮, অস্ট্রেলিয়ার পরাজয়

ডি ককের ১৭৮, অস্ট্রেলিয়ার পরাজয়

বিডি নিউজ ৬৪: সেঞ্চুরিয়ানে পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৯৫ রানের লক্ষ্য দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। খুনে ব্যটিংয়ে অসিদের সংগ্রহটাকে ছেলেখেলা বানিয়ে ছাড়লেন ডি কক। ১৭৮ রান করে ৬ উইকেটে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই মারকুটে ওপেনার।

অসুস্থ হাশিম আমলার বদলে ডি ককের সঙ্গে ওপেন করতে নামেন রুশো। ১৪৫ রানের জুটি গড়ে ফেলেন দুজন মাত্র ১৭ ওভারেই! নিজের প্রথম বলেই রুশোকে ফেরান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। তবে ততক্ষণে ৪৫ বলে ৬৩ করে ফেলেছেন রুশো। জয় পেয়েছে তারা ৮২ বল বাকি থাকতে। চার উইকেটের তিনটিই হারিয়েছে জয়ের খুব কাছে গিয়ে। ডি ককের ১৭৮ রানের মহাকাব্যিক সেই ইনিংস ১৬টি চার ও ১১ ছক্কায় সাজানো।

৬৫ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ারে একাদশ সেঞ্চুরি তুলে নিতে ডি কক বল খেলেন মাত্র ৭৪টি! মিচেল স্টার্ক, জশ হেইজেলউডদের ছাড়া অসিদের বোলিং ছিল অনেকটাই নির্বিষ। তবে দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন না হাশিম আমলা এবং ব্যাটিং তান্ডবের অপর নাম এবি ডি ভিলিয়ার্স। তবে সেসব কোন সমস্যা হয়েই দাঁড়াল না। কারণ ডি কক একাই ১৭৮!

সংক্ষিপ্ত স্কোর:

 

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৪/৯ (ওয়ার্নার ৪০, ফিঞ্চ ৩৩, স্মিথ ৮, বেইলি ৭৪, মার্শ ৩১, হেড ১৮, ওয়েড ৫, হেস্টিংস ৫১, জ্যাম্পা ১২, ওরাল ৬*, বোল্যান্ড ৩*; স্টেইন ২/৬৫, রাবাদা ০/৬৩, পার্নেল ১/৫৬, ফেহলুকওয়াহো ৪/৪৪, তাহির ১/৪৬, বেহারদিন ০/১৫)।

দক্ষিণ আফ্রিকা: ৩৬.২ ওভারে ২৯৫/৪ (ডি কক ১৭৮, রুশো ৬৩, দু প্লেসি ২৬, দুমিনি ৯, মিলার ১০*, বেহারদিন ৫*; ওরাল ০/৫০. হেস্টিংস ০/৫২, বোল্যান্ড ৩/৬৭, মার্শ ০/৬৬, হেড ০/১৬, জ্যাম্পা ১/৪৪)।

ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *