২২ গজের লড়াই এবার বড় পর্দায়
২২ গজের লড়াই এবার বড় পর্দায়

২২ গজের লড়াই এবার বড় পর্দায়

বিডি নিউজ ৬৪: খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে পরিচালক মিতালী ঘোষালের প্রথম ছবি ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’। স্পোর্টস জার্নালিস্ট থেকে এ বার তিনি  সরাসরি ঢুকে পড়তে চলেছেন ২২ গজের চৌহদ্দিতে। তবে হ্যাঁ। ব্যাট বা বল নিয়ে নয়, একেবারে ক্যামেরা হাতে।

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ছোট পর্দা এবং বড় পর্দার পরিচিত মুখ বরুণ সবতি। ছবিতে সোনালীর চরিত্রে অভিনয় করছেন পাঁচি বোরা। এই ছবিতেই প্রথম বড় পর্দায় মুখ দেখাতে চলেছেন অমর্ত্য। ছবিতে তাঁর চরিত্রের নাম শোম রায়। এ ছাড়াও ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’-এ দেখতে পাওয়া যাবে অমোল পালেকর, রাজেশ শর্মা, মৃণাল মুখোপাধ্যায়, টিস্কা চোপড়া, চৈতি ঘোষালের মতো দক্ষ অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সেলিম-সুলেমান।

ছবিটিতে থাকছে এক খেলোয়াড় এবং এক স্পোর্টস এজেন্টের লড়াইয়ের গল্প। বরুণ সবতি অর্থাৎ রন সেন ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’-এর পর্দায় একজন প্রতিষ্ঠিত স্পোর্টস এজেন্ট। কিন্তু হঠাৎই এক স্ক্যান্ডালে নাম জড়ায় তাঁর। নষ্ট হয়ে যায় কেরিয়ার। এদিকে অমর্ত্য ওরফে শোম রায় একজন সফল ক্রিকেটার। সবাই বিশ্বাস করত একদিন ভারতীয় ক্রিকেট শাসন করবে সে। কিন্তু নিয়তি অন্য পথে নিয়ে যায় শোমকে। আঘাত পেয়ে খেলোয়াড় জীবন নষ্ট হয়ে যায় তাঁর। এখন সে শপিং মলের সাধারণ এক সেলস ম্যান।

এই মলেই একদিন রন সেনের সঙ্গে দেখা হয় শোমের। এর পরেই বদলে যতে থাকে তাঁদের জীবন।

কিন্তু কী ভাবে? আবার কী ২২ গজের জীবনে ফিরবেন রন-শোম? এই নিয়েই এগিয়ে চলবে ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *