মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত
মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত

মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত

বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জে উপজেলার মুলজান এলাকায় দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪) নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *