নাটকে কিডন্যাপড প্রভা!
নাটকে কিডন্যাপড প্রভা!

নাটকে কিডন্যাপড প্রভা!

বিডি নিউজ ৬৪: সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াতির জমিদার বাড়ি ও জমিদার বাড়ির আশেপাশে শ্যুটিং সম্পন্ন হলো নাটক ‘হঠাৎ দুঃসময়’। এই নাটকে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ,  সিদ্দিকুর রহমান।

তরুণ নাট্যকার শফিকুর রহমান শান্তনুর  রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ ও অনিক বিশ্বাস। নাটকের গল্পে দেখা যায় ফটোগ্রাফার স্টুডেন্টরা তাদের টিচার সহ একটি রাজবাড়িতে শিক্ষা সফরে আসে ফটোগ্রাফি করতে। সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। টিচার নিশু ম্যাডামকে রাজবাড়ির পাশে কিডন্যাপ করে বন্দি করে রাখে কিডন্যাপার মারুফ। নিশু ম্যাডামের হাজব্যান্ড জামিল মারুফকে রাজবাড়িতে পাঠিয়েছে তাকে খুন করার জন্য। একটা পর্যায়ে নিশু আসল সত্য জানতে পারে যে, আসল খুনী মারুফ নয়। আসল খুনী নিশুর হাজব্যান্ড জামিল এবং নিশুর বাবাকেও জামিল খুন করেছে। আরো জানতে পারে যে, মারুফের বোনকে আটকিয়ে রেখে মারুফকে ব্ল্যাকমেইল করেছে এবং মারুফকে পাঠিয়েছে নিশুকে খুন করার জন্য। এইজন্য যে, নিশুকে খুন করতে পারলে জামিল নিশুর বিষয় সম্পত্তি ও অফিস নিতে পারবে। কিন্তু মারুফ নিশু ম্যাডামকে খুন করতে পারে না। এভাবেই নাটকের গল্প ‘হঠাৎ দুঃসময়’ এগিয়ে যায়।

নিশু ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। কিডন্যাপার মারুফের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং হাজব্যান্ড চরিত্রে তানভীর মাসুদ। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান ও ওবিদ রেহান। অন্যান্য চরিত্রে অভিনয়  করেছে রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমীন ভূইয়া সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *