শ্রমিকের নিরাপত্তায় আপোস নয়: শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকের নিরাপত্তায় আপোস নয়: শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিকের নিরাপত্তায় আপোস নয়: শ্রম প্রতিমন্ত্রী

বিডি নিউজ ৬৪: কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোন আপোস করা হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাণী হোটেলে স্টেকহোল্ডারস ওয়ার্কশপ অন ড্রাফট ন্যাশনাল লেবার ইনস্পেকশন স্ট্র্যাটেজি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে নিরাপদ কর্মস্থলের অভাব আছে। নিরাপত্তা বাড়াতে প্রত্যেক কারখানায় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। একইসাথে কারখানার মালিক ও শ্রমিকদের নিয়ে সরকারকে আলোচনা করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টি বোঝাতে হবে।

আলোচনার মাধ্যমে শ্রমিক ও মালিকদের সচেতন করতে হবে। এই সচেতনতা বৃদ্ধি নিরাপত্তা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এদিকে রানা প্লাজার ধসের পরে কারখানা পরিদর্শনের বিষয়টি আলোচনায় উঠে আসে বলে জানান মুজিবুল হক। তবে এখনো অনেকেই বিশেষ করে ঢাকার বাইরের কারখানার মালিকরা পরিদর্শন সম্পর্কে জানেন না। পরিদর্শনের মাধ্যমে যে শাস্তির আওতায় আনা হতে পারে তাও জানেন না।

প্রতিমন্ত্রী আরও বলেন, কারখানা পরিদর্শনের চেয়ে শ্রমিক-মালিকদের সাথে নিরাপত্তা নিয়ে আলোচনা বেশি ফলপ্রসূ হবে। এছাড়া সচেতনতা বাড়াতে যথাযথ কর্মপরিকল্পনার দরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *