মৌসুমী হামিদের আইডি হ্যাকড!
মৌসুমী হামিদের আইডি হ্যাকড!

মৌসুমী হামিদের আইডি হ্যাকড!

বিডি নিউজ ৬৪: অভিনয়শিল্পী মৌসুমী হামিদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে গতকাল। আজ সকালে এটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা সুমন আনোয়ার। মূলত এই নির্মাতার স্ট্যাটাসের মাধ্যমেই জানা গেছে অভিনয়শিল্পী মৌসুমী হামিদের দখলে নেই তাঁর অ্যাকাউন্ট। আজ দুপুরের দিকে সুমন আনোয়ার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, মৌসুমী হামিদের আইডি হ্যাক হয়েছে। তিনি বলেন, পরিচিত বন্ধুদের মৌসুমী হামিদ আইডি থেকে কোনো রকম যোগাযোগ করা হলে আপনারা রেসপন্স করবেন না।

আইডি হ্যাক হওয়ার বিষয়টি মৌসুমী হামিদ নিশ্চিত করতেছেন। একইসাথে তিনি ভক্ত ও বন্ধুদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *