বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ
বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ

বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: আগের ম্যাচে বিতর্কিত আউটের শিকার হয়েছিলেন সাব্বির রহমান। তা নিয়ে কথা বলে জরিমানাও গুনেছেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান বড় একটি ব্রেক থ্রু পেল আবার আম্পায়ারের বিতর্কিত বা ভুল সিদ্ধান্তের কল্যাণে। এবার শিকার ইনফর্ম সাকিব আল হাসান। ৪ রান করে বিদায় নিয়েছেন সাব্বির রহমানও। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও (২) বিদায় নিলেন দ্রুত। ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় মিরপুরে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান বাংলাদেশের। অভিষিক্ত মোসাদ্দেক হোসেন (৫) তাইজুল ইসলামকে (০) নিয়ে ব্যাট করছেন।

৫০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল (২০) ও সৌম্য সরকার (২০) ৫ রানের ব্যবধানে ফিরে যান বাজে শট খেলে। এরপর ৬১ রানের জুট গড়ে তোলেন অভিজ্ঞ মাহমুদ উল্লাহ (২৫) ও মুশফিকুর রহিম (৩৮)। দুজন চমৎকার খেলছিলেন। কিন্তু সুশৃঙ্খল বোলিং আফগানদের। তাতে ১২ রানের মধ্যে ফিরে যান এই দুজন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব হাল ধরেন।

কিন্তু ১৩৮ রানের সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার সাকিব। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, ইনসাইড এজ ছিল। দুর্ভাগ্যের শিকার সাকিব। আম্পায়ার ভুল এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিয়েছেন। ১৭ রানে ফিরে গেলেন সাকিব। দলের একই রানে নেই সাব্বিরও। দ্রুত মাশরাফিও (২) আউট হয়ে গেলে নিদারুণ চাপে পড়ে টাইগাররা।

এটা বাংলাদেশের ওয়ানডেতে সেঞ্চুরি জয় তুলে নেওয়ার ম্যাচ। এর আগে ১৯৮৬ থেকে এই পর্যন্ত ৩১৩টি ওয়ানডেতে ৯৯টি জয় টাইগারদের। গত দেড় বছরে অবশ্য দুর্দান্ত ফর্মে তারা। আজ জিতলে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ডও হয়ে যাবে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়েকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেটা এই একই ভেন্যুতে খুব উত্তেজনা ছড়িয়েছিল। ওই ম্যাচের শেষদিকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের অসাধারণ পারফরম্যান্স প্রায় হারা ম্যাচ জিতিয়েছে টাইগারদের। জয়টি ছিল ৭ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *