কবিকে শ্রদ্ধা জানাতে আসেনি বিএনপি: জাফরুল্লাহ
কবিকে শ্রদ্ধা জানাতে আসেনি বিএনপি: জাফরুল্লাহ

কবিকে শ্রদ্ধা জানাতে আসেনি বিএনপি: জাফরুল্লাহ

বিডি নিউজ ৬৪:কবিকে শ্রদ্ধা জানাতে আসেনি বিএনপি: জাফরুল্লাহকেউ শ্রদ্ধা জানাতে না আসা খুবই দুঃখজনক। আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের দিনে শোকের। আরও একটি কষ্টের সংবাদ যে বিএনপির পক্ষ থেকে কেউ শ্রদ্ধা জানাতে আসেনি। একজন বড় মাপের মানুষ, দেশের একজন বড় সব্যসাচী লেখক, এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতে না আসাটা মেনে নেওয়া যায় না।

বিএনপির এমন কাউকে আমি দেখিনি যে শ্রদ্ধা জানাতে এসেছেন। এটি খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, মহান এই কবির স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের পরেও বেঁচে থাকার প্রয়োজন ছিল। উনি আরও বেঁচে থাকলে আমরা অনেক কিছুই পেতাম। মহান কবির মৃত্যুতে আমরা শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *