সৈয়দ হকের নাগরিক স্মরণ সভা শনিবার
সৈয়দ হকের নাগরিক স্মরণ সভা শনিবার

সৈয়দ হকের নাগরিক স্মরণ সভা শনিবার

বিডি নিউজ ৬৪: প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নাগরিক স্মরণসভা শনিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে এ স্মরণ সভার ঘোষণা দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। বেলা ১১টা ৯ মিনিটে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে সৈয়দ হকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায়। ১১টা ২৪ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে কবিকে শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশিষ্ট নাট্যজন রামেন্দ্র মজুমদার প্রমুখ। এছাড়াও ফুল হাতে শহীদ মিনারের সামনে অপেক্ষা করছেন তার হাজারো ভক্ত-অনুরাগী। রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এর আগে তেজগাঁও চ্যানেল আই-এর প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নেওয়া পৌনে ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই সব্যসাচী এ লেখককে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *