সেঞ্চুরি চাই মাশরাফিরও
সেঞ্চুরি চাই মাশরাফিরও

সেঞ্চুরি চাই মাশরাফিরও

বিডি নিউজ ৬৪: বুধবার আফগানিস্তানকে হারালেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। হয়ে যাবে ওয়ানডেতে টাইগারদের জয়ের সেঞ্চুরি। এখন পর্যন্ত ৩১৩ ওয়ানডেতে ৯৯টি জয় তাদের। দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে পারলেই হয়ে যাবে ১০০ জয়! আর এই ম্যাচ দিয়েই সেই প্রত্যাশিত সেঞ্চুরি পূরণের আশা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

তার দলও যে আকাঙ্ক্ষিত এই সেঞ্চুরির গৌরবের প্রতীক্ষায় তা জানিয়েছেন মাশরাফি। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটা অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূরণ করতে পারলে তা সত্যিই ভালো লাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, তাহলে আরো ভালো লাগবে। এখন সেই অপেক্ষায় আছি আমরাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *