হান্নান শাহর প্রথম জানাজা বাদ এশা সিঙ্গাপুরে
হান্নান শাহর প্রথম জানাজা বাদ এশা সিঙ্গাপুরে

হান্নান শাহর প্রথম জানাজা বাদ এশা সিঙ্গাপুরে

বিডি নিউজ ৬৪: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম জানাজা মঙ্গলবার বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। সিঙ্গাপুর বিএনপির বরাত দিয়ে তিনি আরো জানান, বুধবার হান্নান শাহর মরদেহ দেশে আনা হতে পারে।

এর আগে মঙ্গলবার ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে থাকা হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি জানান। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় ৠাফেলস্ হার্ট সেন্টারে। গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারের চিকিৎসক ডা. অ্যালভিন এনজির নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহর হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু এর ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

এদিকে, বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক দুটি শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খালেদা জিয়া ও ফখরুল ইসলাম তাদের শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *