বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করবে পাকিস্তান!
বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করবে পাকিস্তান!

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করবে পাকিস্তান!

বিডি নিউজ ৬৪: সিরিজটা বড় পয়মন্ত পাকিস্তানের জন্য। এই সিরিজের আগে কখনো কোন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটির বেশি ম্যাচ জিততে পারেনি। কিন্তু এখন সেই তারাই কিনা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে বসে আছে। শুধু তাই না। আজ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর টার্গেট নিয়ে শেষ ম্যাচে নামছে মাঠে। ক্যারিবিয়ানদের বড় লজ্জা এড়ানোর লড়াই তাই। খেলাটি আবু ধাবিতে শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

পাকিস্তানকে যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল বলা হয় তা তো আর মিথ্যে নয়। এই দলটি ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে ৪-১ এ হেরে এসেছে। তার আগে বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রথম রাউন্ড পার হতে পারেনি। যেখানে আগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে তার। তারও ঠিক আগেই বাংলাদেশে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি। সেই দল কি না এখন বিশ্বকাপ পরবর্তী সময়ে টানা তিন ম্যাচে অপরাজিত। এখন টি-টোয়েন্টিতে বিশ্বের সবচেয়ে বড় দলটিকেই ধবল ধোলাই দেওয়পার প্রতীক্ষায়!

ক্যারিবিয়ানদের হলটা কি? এক ম্যাচে ৪৮ রানে ৮ আর পরের ম্যাচে ৮৯ রানে ৭ উইকেট হারায় তারা। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও কার্লোস ব্রাথওয়েট তাদের মিডল অর্ডারে। সম্ভবত বিশ্বের সেরা মিডল অর্ডার। কিন্তু ব্রাভোর লড়াই ছাড়া উল্লেখযোগ্য কিছু চোখে পড়েনি। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের অনুপস্থিতিতে তাদের তরুণরাও জেগে উঠতে পারছে না।

পাকিস্তানের তরুণরা সুযোগের সদ্ব্যবহার করছেন যথার্থই। স্পিনার ইমাদ ওয়াসিম, পেসার হাসান আলি, টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম দারুণ। অভিজ্ঞরা সফল। অধিনায়ক সরফরাজ আহমেদ সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। কোচ মিকি আর্থার বলেছেন, “মোহাম্মদ আমিরকে এই ম্যাচে খেলাতে চাই।” আমিরকে ছাড়াই দুর্দান্ত তারা। সেখানে আমির যোগ হলে ধার আরো বাড়বে। তাতে ক্যারিবিয়ানদের বিপদ বাড়বে বই কমবে তো না মোটেই!‍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *