‘এসার অ্যাসপায়ার সুইচ আলফা ১২’ মডেলের হাইব্রিডটি বেশ কয়েকটি দিক দিয়ে দারুণ। বিশেষ করে এর স্মার্ট ডিজাইন, ভালো পারফর্মেন্স ও আগের তুলনায় উন্নত ব্যাটারি লাইফ সবার দৃষ্টি আকর্ষণ করছে।
কয়েকটি কনফিগারেশনে এ হাইব্রিডটি পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে ১২৮ জিবি ড্রাইভের মডেলটির সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম ও আই৩-৬১০০ইউ প্রফেসর। এটির মূল্য যুক্তরাষ্ট্রে ৭৪৯ ডলার। এর সঙ্গে এসার অ্যাকটিভ স্টাইলাস কেনার জন্য ৪৯ ডলার ব্যয় করতে হবে।
হাইব্রিডটির কুলিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে এসারের লিকুইড-কুলড আর্কিটেকচার। এটি ডিভাইসটিকে ঠাণ্ডা রাখতে খুবই কার্যকর।
অন্যান্য কনফিগারেশনের মধ্যে রয়েছে ১২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলিশন ২১৬০ বাই ১৪৪০ পিক্সেল। সিপিইউ হিসেবে রয়েছে ২.৩ গিগাহার্জ ইন্টেল কোর আই৫-৬২০০ইউ প্রসেসর। মডেলভেদে ৪ জিবি কিংবা ৮ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫২০ প্রসেসর ও ৮০২.১১ ওয়াইফাই ও ব্লুটুথ ৪.০। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১০ (৬৪ বিট)।
এর কিবোর্ড ও স্ক্রিনটি আলাদা আলাদা কাজ করে। এ দুটি ম্যাগনেটিকভাবে সংযুক্ত থাকে। আবার চাইলে আলাদাভাবেও ব্যবহার করা যায়। ম্যাগনেটটি যথেষ্ট শক্তিশালী হওয়ায় তা ব্যবহারে কোনো অসুবিধা হয় না। এছাড়া এর সঙ্গে স্টাইলাস রাখার হোল্ডার রয়েছে।
ডিভাইসটির ওজন ১.৩ কেজি (কিবোর্ড সহ)। এটি ইউএসবি চার্জিং সাপোর্ট করে না। এ কারণে ডিভাইসটি চার্জ করতে নিজস্ব চার্জার ব্যবহার করতে হবে। স্বাভাবিকভাবে এর ব্যাটারি সাড়ে পাঁচ ঘণ্টা চার্জ থাকে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল