বিডি নিউজ ৬৪: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে মাতুয়াইলের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিক আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান, প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই কারখানার নাম বা অগ্নিকাণ্ডের কারণ আতিকুল আলম জানাতে পারেননি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল