শাহজালালে টয়লেটের ময়লার ঝুড়িতে স্বর্ণবার
শাহজালালে টয়লেটের ময়লার ঝুড়িতে স্বর্ণবার

শাহজালালে টয়লেটের ময়লার ঝুড়িতে স্বর্ণবার

বিডি নিউজ ৬৪: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ময়লার ঝুড়িতে টিস্যু ও স্কচ টেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ওজনের ১০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোরে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান।

তিনি জানান, ভোরে কুয়ালালামপুর থেকে বিমানের ফ্লাইট, দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ও কুয়েত থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট প্রায় একই সময়ে শাহজালালে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ভোর ৫টা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেন ও তল্লাশি করেন। পরে ৬টার দিকে ময়লার ঝুড়ি থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি স্বর্ণবার ইমিগ্রেশনের টয়লেটের ঝুড়িতে ফেলে সটকে পড়েছেন। ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে ও স্কচ টেপে মোড়ানো ৫টি প্যাকেটে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়।

এতে ৫০০ গ্রাম ওজনের ৫টি ও ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ১০টি স্বর্ণবার রয়েছে। যার ওজন ৩ কেজি, বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা। সিসি টিভি ফুটেজ দেখে যাত্রী ও সম্ভাব্য সহযোগী হিসেবে বিমানবন্দরে কোনো সার্ভিস স্টাফ জড়িত কিনা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *