কোটি টাকা ব্যয়ে বেনাপোলে আধুনিক ট্রাক টার্মিনালের ভিওি প্রস্তর স্থাপন
কোটি টাকা ব্যয়ে বেনাপোলে আধুনিক ট্রাক টার্মিনালের ভিওি প্রস্তর স্থাপন

কোটি টাকা ব্যয়ে বেনাপোলে আধুনিক ট্রাক টার্মিনালের ভিওি প্রস্তর স্থাপন

বিডি নিউজ ৬৪: ৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বেনাপোলে দক্ষিণ এশিয়ার মধ্যে দৃস্টি নন্দন ও আধুনিক ট্রাক টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন। আজ রবিবার বিকেলে বন্দর নগরী বেনাপোলের দিঘিরপাড় বাইপাশ সড়কের পাশে ৪.৯৫ একর জমির ওপর এই ভিওি প্রস্তর স্থাপন করা হয়।

মেয়র আশরাফুল আলম লিটন জানান, ইউপি-৩ প্রকল্পের আওতায় এক সাথে এক হাজার ট্রাক রাখার ধারণ করার ক্ষমতা সম্পন্ন এই ট্রাক ট্রার্মিনালটির নিমার্ণ কাজ শেষে হতে সময় লাগবে নয় মাস। বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেনাপোল পৌর সভা এই প্রকল্প বাস্তবায়ন করছে।

ভারতের সাথে সরাসরি সংযুক্ত বেনাপোল বাজার থেকে চেক পোস্ট পর্যন্ত একমাত্র ২ কিলোমিটার এই সড়কে প্রতিদিন এক হাজার আমদানি ও রপ্তানিকৃত পন্য বোঝাই ট্রাকের যাতায়াত, শত শত যাত্রীবাহী বাস চলাচলসহ শত শত পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করে থাকে। ফলে এই সড়কে  ৩/৪ ঘণ্টা করে যানজট লেগেই থাকে প্রতিদিন। যাত্রী দুর্ভোগসহ ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বানিজ্যও।

বেনাপোল পোর্ট সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরে দিয়ে প্রতিদিন ৫/৬ শ’ ট্রাক মালামাল আমদানি ও ২/৩ শ’ ট্রাক মালামাল রপ্তানি হয়ে থাকে।

সরকার যদিও বেনাপোল বন্দর থেকে প্রতি বছর ৩ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। কিন্তু যানজটের কারণে দীর্ঘদিন ধরে দু’ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হলে একদিকে যেমন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বৃদ্ধি পাবে, অন্যদিকে বেড়ে যাবে সরকারে রাজস্ব আয়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *