নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল
নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

বিডি নিউজ ৬৪: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, “এর বাইরে অন্য কোনো উদ্যোগ নিলে দেশের জনগণ তা মেনে নেবে না।”
তিনি আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ‘অবিলম্বে একটি নির্বাচন আমরা চেয়েছি। আমরা কখনো বলিনি মধ্যবর্তী নির্বাচন। কারণ, ওই নির্বাচনই (২০১৪ সালের ৫ জানুয়ারি) তো মানি না। সুতরাং নতুন নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর আহ্বানও জানান।
তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। অন্যথায় যে উদ্যোগই গ্রহণ করা হোক না কেন, জনগণ সমর্থন করবে না।’
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *