বিডি নিউজ ৬৪: ফেনীতে অস্ত্রসহ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমজাদুর রহমান সুমন প্রকাশ কুল সুমনকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী বাজারের ইসলামপুর রোডের একটি ভবনের তিন তলার একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই ঘর থেকে দুটি রাইফেল, দুটি বন্দুক, ১০০ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফেনীস্থ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আবুল কালাম আজাদ বলেন, গোপনে খবর পেয়ে ফেনীর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার বিকেলে ওই ভবনে অভিযান চালায় এবং অস্ত্রগুলো উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা সুমনকে আটক করা হয় বলেও জানান তিনি।
তিনি আরো জানান, কুল সুমন ইতিপূর্বেও একাধিক মামলায় কারাভোগ করেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল