পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার হুমকি
পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার হুমকি

পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার হুমকি

বিডি নিউজ ৬৪: কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার জেরে এবার কোপ পড়ল বলিউডের পাকিস্তানি তারকাদের ওপর। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের ভারত ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল মহারাষ্ট্র রাজ্যের নব নির্মাণ সেনা। রাজ ঠাকরের গঠিত এই দলের করা তালিকায় রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনেতা, পাকিস্তানি গায়ক আতিফ ইসলাম, পরিচালক তথা গায়ক আলী জাফর প্রমুখ।

নব নির্মাণ সেনার সিনেমা ওয়ার্কার্স ইউনিটের প্রধান অময় খোপকার বলেন, ‘আমরা পাকিস্তানি অভিনেতাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। এরপর তাঁদের দেশ থেকে ঠেলে বের করে দেওয়া হবে।’ সেই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে, পাকিস্তানের তারকারা ভারত না ছাড়লে যেকোনো জায়গায় তাঁদের ওপর হামলা হতে পারে। তাঁরা ‘বেধড়ক’ মার খাবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শিবসেনার হুমকিতে মুম্বাইতে গজল সম্রাট গুলাম আলীর কনসার্ট বাতিল করা হয়েছিল। এমএনএসের হুমকির পর পাকিস্তানি তারকাদের নিরাপত্তায় বিষয়ে বৈঠক করেছে প্রশাসন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *