বিডি নিউজ ৬৪: খুলনায় অস্ত্র ঠেকিয়ে ও কুপিয়ে এক ব্যবসায়ীর ২ লাখ ১১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর টিবিক্রস রোডে এ ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্টেশন রোডের ব্যবসায়ী শিকদার অ্যান্ড সন্সের মালিক সাইফুল ইসলাম শিকদার তার ভাইসহ মোটরসাইকেলযোগে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন নগরীর টিবিক্রস রোডে তাদের গতিরোধ করেন এবং পিস্তল দেখিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় সাইফুল ইসলাম শিকদারের ভাই কামাল শিকদার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করেন। কিন্তু কামাল শুয়ে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তার ভাইকে কুপিয়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে যায়। ব্যাগের ভিতর ২ লাখ ১১ হাজার টাকা ছিল বলে দাবি করছেন সাইফুল ইসলাম শিকদার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল