বিডি নিউজ ৬৪: সাভারে একটি বাড়ির টিনের চাল থেকে আরিফ (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর এলাকার বক্তারপুর তিন রাস্তার মোড়ে আলমাস মিয়া নামে এক ব্যক্তির ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে আলমাস মিয়ার ভাড়া বাড়ির টিনের চাল থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা অন্য একটি বাড়ির ছাদে উঠে ওই টিনের চালে মরদেহটি দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, স্থানীয়রা জানায়, আরিফ দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পুলিশ বলছে, টিনের চালে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় খানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল