ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগালকে হারালো সুইজারল্যান্ড

বিডি নিউজ ৬৪: জুলাইয়ে ফ্রান্স থেকে ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে এনেছে তারা। কিন্তু ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেই হেরে গেলো পতুর্গাল। গ্রুপ ‘বি’র খেলায় গেলো রাতে তাদের ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ইনজুরির সমস্যা কাটিয়ে ওঠার রিহ্যাবে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো এই ম্যাচ খেলতে পারেননি।

ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালেও আধ ঘণ্টা পেরোনোর আগে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। তাকে ছাড়াই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। রোনালদোকে ছাড়া আগের ম্যাচে নানির নৈপণ্যে জয় পেয়েছিল পর্তুগাল। কিন্তু এবার নানিও কিছু করতে পারলেন না। কোচ ফার্নান্দো সান্তোস এই দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারলো পর্তুগিজরা। সুইস ব্রিল এমবোলো ও আহমেদ মেহমেদি প্রথমার্ধে গোল দুটি করেন।

ইউরোর ফাইনালে হারা ফ্রান্স তাদের বাছাই পর্ব শুরু করেছে গ্রুপ ‘এ’তে বেলারুশের সাথে গোলশূণ্য ড্র করে। সুইডেন ও নেদারল্যান্ডসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বুলগেরিয়া ৪-৩ গোলে জিতেছে লুক্সেমবোর্গের বিপক্ষে। বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে। বসনিয়া-হার্জেগোভিনা ৪-১ গোলে জিতেছে জিব্রাল্টার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *