মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

বিডি নিউজ ৬৪: মেক্সিকোতে একটি পুলিশের হেলিকপ্টার ভূপাতিত করেছেন সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি কীভাবে ভূপাতিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে আজ বুধবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির মিচোয়াকান অঙ্গরাজ্যের গভর্নর সিলভানো অ্যাউরিয়োলিস এক টুইট বার্তায় জানান, আপাদজিগান অঞ্চলে সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্ট‍ারটি বিতর্কিত ভূমির আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়।

তিনি আরও জানায়, অভিযানে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের সহায়তার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল, ঠিক তখনই তারা এটি ভূপাতিত করে। এতে পাইলট ও তিন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয় এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দীর্ঘদিন থেকেই মিচোয়াকানে মাদকসন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *